লক্ষাধিক ভোটে জিতুন মমতা।এই প্রার্থনা জানিয়ে কপিলমুনি মন্দিরে পুজো বঙ্কিম চন্দ্রের - The News Lion

লক্ষাধিক ভোটে জিতুন মমতা।এই প্রার্থনা জানিয়ে কপিলমুনি মন্দিরে পুজো বঙ্কিম চন্দ্রের

 


দি নিউজ লায়নঃ   লক্ষাধিক ভোটে জিতুন মমতা। এই প্রার্থনা জানিয়ে কপিলমুনি মন্দিরে পুজো দিলেন সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা। রবিবার গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমে  পুজো দিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা।এদিন সকালে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে পুজো দিলেন সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা  মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করতে পারে সেই আশায় পূজার্চনা করলে। 


সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা  বলেন, মানুষের আশা ভালোবাসা নিয়ে তৃতীয় বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, শপথ গ্রহণের পর একের পর এক প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষকে নির্ভর করে তুলেছে। স্বাস্থ্য থেকে শিক্ষা ব্যাপক উন্নয়ন করেছে আমাদের সরকার আশা করছে। আগামী বিধানসভার উপনির্বাচনের ভবানীপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করবে মমতা। একইসঙ্গে তিনি জানান ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে এই কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হয়। রেকর্ড ভোটে মানুষ মুখ্যমন্ত্রী কে নির্বাচিত করুন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.